ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

তার পরিবারের দাবি- স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম গাছের সাথে রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার রাতে আত্মহত্যা করেছে মেহেদী হাসান।

মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য (কলহ) চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুুলন্ত লাশ (মরদেহ) দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যুবক মেহেদী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি