ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত ক্রিকেটটাকে নষ্ট করে ফেলেছে: শোয়েব আখতার ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫ বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ লেবাননে এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত: ইউনিসেফ হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ ২জন গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত রাকাবে ডিজিটাইজেশন ও আইসিটি প্রকিউরমেন্টে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ তানোরে সরিষা কাটামাড়াই শুরু, ফলন ও দাম নিয়ে চাষিদের অসন্তোষ রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব: মিশ্র প্রতিক্রিয়া রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ "নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান"-রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবেন ৩৭ হাজার ৫৬৪ নারী তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র! লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের গোলা ছুড়েছে ইজ়রায়েল!

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:২৯:৪৩ অপরাহ্ন
রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

তার পরিবারের দাবি- স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম গাছের সাথে রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার রাতে আত্মহত্যা করেছে মেহেদী হাসান।

মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য (কলহ) চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুুলন্ত লাশ (মরদেহ) দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যুবক মেহেদী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাকাবে ডিজিটাইজেশন ও আইসিটি প্রকিউরমেন্টে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

রাকাবে ডিজিটাইজেশন ও আইসিটি প্রকিউরমেন্টে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ