ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:০০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:০০:১০ অপরাহ্ন
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা  অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
আজ (৯ অক্টোবর) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে সভাপতি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে চাই। তিন হাজার টাকা মূল্যের টিকা সরকার বিনামূল্যে দিচ্ছে দেশের শিশুদের সুরক্ষিত করার জন্য। সাংবাদিকদের মাধ্যমে এই টিকাদানের প্রচার প্রচারণা আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং রেজিস্ট্রেশনের হারও বৃদ্ধি পাবে সেটিই আমরা প্রত্যাশা করি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ২০১৭ সাল থেকে দেশে বেসরকারিভাবে এই টিকা গ্রহণ কার্যক্রম চালু আছে। এই টিকা নিরাপদ ও কার্যকর। জেলায় ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে।ইফয়েড জ্বরে প্রতিবছর মৃত্যুবরণকারীর মধ্যে শতকরা ৬৮ ভাগই শিশু। তাই, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশুকে সুরক্ষিত করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।

সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত মিডিয়াকর্মীদের বিভিন্ন প্রশ্নের
জবাব দেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর রাজশাহী এবং নাটোর প্রতিনিধি ডা. মো. আব্দুল মতিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২