ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন

৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুণলশ কমিশনার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:৩৯:৫১ অপরাহ্ন
৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি  পুণলশ কমিশনার ৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুণলশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের নিরলস প্রচেষ্টায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোনগুলো হস্তান্তর করেন আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এদিন বেলা ১২টায় আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। এটি এখন শুধু কথা বলার যন্ত্র নয়, বরং শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং এবং সামাজিক যোগাযোগের মতো গুরুতপূর্ণ কাজেও ব্যবহৃত হচ্ছে। একারণে তিনি মোবাইল ফোন ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যদিও অনেক কঠিন, কিন্তু আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এই কাজটি এখন অনেক সহজ হয়েছে। নাগরিকদের সচেতন থাকার এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করার পরামর্শও দেন তিনি।

পুলিশ কমিশনার পুরনো বা ব্যবহৃত মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক করেন। তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি করা মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত, যার ফলে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই পুরনো মোবাইল কেনার আগে বিক্রেতার পরিচয় ও ফোনের বৈধতা যাচাই করা উচিত। তিনি মনে করিয়ে দেন, চোরাই মোবাইল কেনা বা বিক্রি করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, উদ্ধার হওয়া এই ফোনগুলোর মধ্যে কিছু ফোন রাজশাহী মহানগরীর বাইরে দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ গত নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৫১২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২