ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

যৌতুক ও নারীলোভী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে বিসিএস কর্মকর্তা স্ত্রীর মামলা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:০০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:০০:৪৩ অপরাহ্ন
যৌতুক ও নারীলোভী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে বিসিএস কর্মকর্তা স্ত্রীর মামলা যৌতুক ও নারীলোভী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে বিসিএস কর্মকর্তা স্ত্রীর মামলা
নাটোরের গুরুদাসপুরে কামরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা করেছেন তার তৃতীয় স্ত্রী মাহফুজা চৌধুরী। কামরুল উপজেলার মশিন্দা কান্দিপাড়া গ্রামের সোলাইমান আলীর ছেলে ও রুপালী ব্যাংক কর্মকর্তা।

অভিযোগ ও ভুক্তোভোগী সুত্রে জানা গেছে, পারিবারিকভাবে ২০২০ সালে অভিযুক্ত কামরুলের সাথে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় বিসিএস শিক্ষা কর্মকর্তা মাহফুজার। বিয়ের পর থেকেই স্ত্রী ও তার পরিবারের কাছ থেকে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নিতে থাকে কামরুল। টাকা দেয়া বন্ধ করে দিলে মাহফুজাকে শারীরিক নির্যাতন শুরু করে কামরুল। এরই মধ্যে তাদের পরিবারে একটিপুত্র সন্তান জন্ম নেয়।

গত এপ্রিল মাসে কামরুলের শারীরিক নির্যাতনে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে মাহফুজাকে। তাকে বাপের বাড়ি তাড়িয়ে দিয়ে যোগাযোগ বন্ধ রেখেছেন। ন্যায়বিচার পেতে মাহফুজা গত ১৭ ও ২৮ সেপ্টেম্বর  সিলেট মেট্রোপলিটন আদালতে দুটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৩২১ ও ১৩০০)।

ভুক্তভোগী স্ত্রী মাহফুজা চৌধুরী বলেন, যৌতুক ও নারী লোভী কামরুল প্রথমে তার খালাতো বোন রাশিদাকে বিয়ে করে আবার ডিভোর্স দেন। পরে রাশিদার মামলায় জেলও খাটেন কামরুল। এরপর টাঙ্গাইলে মাহফুজা সুলতানা শিউলীকে বিবাহ করে অর্থ হাতিয়ে নিয়ে তাকেও ডিভোর্স দেন। শিউলীর মামলা পরে পারিবারিকভাবে নির্ধারিত অর্থের বিনিময়ে মিমাংসা হয়। আমার বিয়ের পর সবকিছু মেনে নিয়েই তার সাথে সংসার করছিলাম। একমাত্র শিশু সস্তানের খোঁজ নেয়না কামরুল। তবুও স্ত্রীর অধিকার নিয়ে সংসার করতে চান তিনি।

ব্যাংক কর্মকর্তা কমরুল ইসলাম মুঠোফোনে জানান, আদালতের মাধ্যমে উভয়পক্ষের অভিভাবকদের নিয়ে সমঝোতার চেষ্টা হয়। সেখানে সংসার করতে স্ত্রী এককালীন ৩০ লাখ ও প্রতিমাসে ৪০/৪৫ হাজার টাকা হাত খরচ দাবী করে। যা দেয়া আমার পক্ষে সম্ভব না। আমার প্রমোশন আটকানোর চেষ্টা, সন্ত্রাসী দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সে। এমন দুস্কৃতিকারী স্ত্রী নিয়ে সংসার হয়না।

বক্তব্য চাইলে অভিযুক্ত কামরুল সংবাদ না করতে বলেন। সংবাদ হলে প্রতিবেদককে মামলা ও দেখে নেয়ার হুমকিও দেন তিনি।

মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী জানান, বেশকিছুদিন আগে সিলেটের বর্তমান স্ত্রী মুঠোফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। পরে আর যোগাযোগ করেননি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে সেখানে তার কিছু করার নেই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি