ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ডাক বিভাগ বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বে জিপিও থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে রাজশাহী জিপিও চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাক বিভাগের বিকল্প তৈরি হয়ে গেছে। গ্রাহক মনঃক্ষুণœহলে সে বিকল্প খুঁজে নিবে। এজন্য গ্রাহকের বিশ্বাস অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।
 
ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনসাধারণের পয়সায় আমাদের বেতন হয়। সুতরাং সেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। গ্রাহক পর্যায় থেকে কোনো অভিযোগ আসলে সেগুলো দ্রুততার সাথে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
আসাদুল ইসলাম আরও বলেন, বিশ্বে প্রযুক্তিগতভাবে ডাক বিভাগ এগিয়ে যাচ্ছে, আমরাও পিছিয়ে নেই। আমরা পেপারলেস ডাক বিভাগ তৈরির চেষ্টা করছি। এ ক্ষেত্রে রাজশাহী ডাক বিভাগ যথেষ্ট সফলতা দেখিয়েছে।
 
 এ সময় প্রবাসীসহ ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের যে উদ্যোগ সরকার নিয়েছেতাকে ডাক বিভাগের জন্য একই সাথে চ্যালেঞ্জের ও সম্মানের বলেমন্তব্য করেন তিনি।
 
অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডাক জীবন বিমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহাবুব হোসেন, রাজশাহী জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস।
 
অনুষ্ঠানে রাজশাহী ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে রাজশাহী পোস্টাল একাডেমিতে দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায়বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার