ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের

রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ রাজশাহীতে বিশ্ব ডাক দিবসেরঅনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ডাক বিভাগ বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বে জিপিও থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে রাজশাহী জিপিও চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডাক বিভাগের বিকল্প তৈরি হয়ে গেছে। গ্রাহক মনঃক্ষুণœহলে সে বিকল্প খুঁজে নিবে। এজন্য গ্রাহকের বিশ্বাস অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।
 
ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনসাধারণের পয়সায় আমাদের বেতন হয়। সুতরাং সেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। গ্রাহক পর্যায় থেকে কোনো অভিযোগ আসলে সেগুলো দ্রুততার সাথে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
আসাদুল ইসলাম আরও বলেন, বিশ্বে প্রযুক্তিগতভাবে ডাক বিভাগ এগিয়ে যাচ্ছে, আমরাও পিছিয়ে নেই। আমরা পেপারলেস ডাক বিভাগ তৈরির চেষ্টা করছি। এ ক্ষেত্রে রাজশাহী ডাক বিভাগ যথেষ্ট সফলতা দেখিয়েছে।
 
 এ সময় প্রবাসীসহ ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের যে উদ্যোগ সরকার নিয়েছেতাকে ডাক বিভাগের জন্য একই সাথে চ্যালেঞ্জের ও সম্মানের বলেমন্তব্য করেন তিনি।
 
অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডাক জীবন বিমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহাবুব হোসেন, রাজশাহী জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস।
 
অনুষ্ঠানে রাজশাহী ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে রাজশাহী পোস্টাল একাডেমিতে দিবসটি উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায়বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের