ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাকসু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৪৩:২১ অপরাহ্ন
রাকসু জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছে প্রচারণা। লিফলেট হাতে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেটসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণে ব্যস্ত প্রার্থীরা। এদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ।

তবে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা, এর জেরে ভোটের তারিখ পরিবর্তন- এসব কারণে শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে অনেকটা আগ্রহ হারিয়েছেন বলে অভিযোগ প্রার্থীদের।

পোষ্য কোটা ও প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান করে সুষ্ঠু ও নির্ধারিত সময়ে ভোট আয়োজন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছেন তারা।

এ দিকে রাকসু নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বৃহস্পতিবার সংগঠনটির কোষাধ্যক্ষ মাসুদ রানা সাংবাদিকদের এই তথ্য জানান।

কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছেন ৯০২ জন। বিপরীতে, মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আটটি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক