ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি ইজরায়েল, হামাস!

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১২:৪১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১২:৪১:০৭ অপরাহ্ন
ট্রাম্পের শান্তিপ্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি ইজরায়েল, হামাস! ছবি: সংগৃহীত
গাজায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই শান্তিপ্রস্তাবের প্রথম দফার শর্তগুলি মানার বিষয়ে সম্মত হল ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। বুধবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানান ট্রাম্প। লেখেন, “আজ আমেরিকা, আরব দুনিয়া, ইজরায়েল এবং আশপাশের দেশগুলির জন্য দারুণ দিন।”

যুযুধান দু’পক্ষ কী কী শর্ত মানার বিষয়ে সম্মত হয়েছে, তা-ও জানিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, “খুব তাড়াতাড়ি সব বন্দি মুক্তি পাবেন। ইজরায়েল (গাজা থেকে) পূর্বনির্ধারিত সীমা পর্যন্ত বাহিনী সরিয়ে নেবে।” গাজায় শক্তিশালী এবং চিরস্থায়ী শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। শর্তগুলি পালনের বিষয়ে দু’পক্ষকে রাজি করানোর জন্য ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন তিন মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর এবং তুরস্ককে।”

অন্য দিকে, আমেরিকার একটি সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেছেন, তিনি আগামী কয়েক দিনের মধ্যে ইজরায়েলে যেতে পারেন। ইজরায়েলের আইনসভা নেসেট-এ বক্তৃতাও করতে পারেন তিনি। ইজরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট-এর প্রতিবেদন অনুসারে, রবিবারই ইজরায়েলে যেতে পারেন ট্রাম্প।

গাজায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ‘বন্ধু’ ইজরায়েল তাতে প্রাথমিক ভাবে রাজি হয়েছে। তার পর হামাসকে ওই প্রস্তাব নিয়ে সিদ্ধান্তের জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রস্তাবে রাজি না-হলে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে। সময়সীমা শেষের আগেই অবশ্য হামাস বিবৃতি দেয়। প্রাথমিক ভাবে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা থেকে গিয়েছিল। এর মধ্যে শনিবার ফের গাজায় বোমাবর্ষণ করে ইজরায়েল। তাতে অনেকে প্রাণ হারান। জটিলতা যখন বাড়ছে, তখনই ট্রাম্প আবার দাবি করেন, হামাসের সম্মতির জন্য তিনি অপেক্ষা করছেন। তবেই যুদ্ধবিরতি নিশ্চিত করা যাবে। অবশেষে ট্রাম্প-প্রস্তাবের প্রাথমিক শর্তে রাজি হল দু’পক্ষই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক