ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০টি শিশুর মৃত্যু, ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১২:২২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১২:২২:৫০ অপরাহ্ন
‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে ২০টি শিশুর মৃত্যু, ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেফতার ছবি: সংগৃহীত
বিষাক্ত কাশির ওষুধ খেয়ে বিভিন্ন রাজ্যে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় এ বার গ্রেফতার হলেন তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মা’র মালিক রঙ্গনাথন। বুধবার গভীর রাতে চেন্নাই থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়। ‘কোল্ডরিফ’ নামে বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। ‘স্রেসান ফার্মা’ নামে তামিলনাড়ুর যে সংস্থা ওই ভেজাল কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই বুধবার গভীর রাতে চেন্নাই থেকে রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত বেশ কয়েক দিন ধরেই তামিলনাড়ু পুলিশও তাঁকে খুঁজছিল। এমনকি, রঙ্গনাথনের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে ২০,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

বিতর্কিত কোল্ডরিফ সিরাপটি মূলত সর্দিকাশি হলে শিশুদের খাওয়ানো হত। সম্প্রতি শিশুমৃত্যুর পর সিরাপটিকে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ওই সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ডাই-ইথাইল গ্লাইকল (ডিইজি)। এটি একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা কিডনি বিকল করে দিতে পারে। তা ছাড়া, ডিইজি মেশানো ওই সিরাপ খেলে লিভার এবং স্নায়ুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ঘটতে পারে মৃত্যুও। মধ্যপ্রদেশে ও রাজস্থানে মৃত শিশুদের ক্ষেত্রে তা-ই হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরেই দেশের ন’টি রাজ্যে কোল্ডরিফ নিষিদ্ধ করে দেওয়া হয়। তদন্তে স্রেসান ফার্মার কারখানায় গিয়ে ডিইজি-র খালি কৌটোও পাওয়া যায়। জানা যায়, ওই সংস্থা কোল্ডরিফে ৪৬ থেকে ৪৮ শতাংশ ডিইজি মেশাচ্ছিল, যেখানে অনুমোদিত সীমা মাত্র ০.১ শতাংশ। তা ছাড়া, স্রেসান ফার্মার জিএমপি শংসাপত্রও ছিল না, তা সত্ত্বেও তারা ওষুধ তৈরি ও বিক্রি চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার এ বিষয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, যে চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, গ্রেফতার করা হয়েছে তাঁকেও।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী