ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১২:১৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১২:১৯:০৩ অপরাহ্ন
১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত
মাত্র দুই বছর আগের কথা। ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ২-০ গোলের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ফেবারিট আলবিসেলেস্তেদের। সেই হারের প্রতিশোধটা এবার নির্মমভাবে নিলো লিওনেল মেসির উত্তরসূরিরা। চিলির সান্তিয়াগোয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন পরাশক্তিরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে মাহের কারিজো জোড়া গোল করেছেন। বাকি গোল দুটি করেন আলেজো সারকো এবং মাতেও সিলভেত্তি।

বিশ্বকাপে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। গ্রুপ ডি'তে তিন ম্যাচেই জিতে ইতালিকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। এই তিন ম্যাচে করেছে ৮ গোল। নাইজেরিয়ার জালে আজ ৪ গোল দেয়ায় মাত্র ৪ ম্যাচে ১২ গোল হলো আলবিসেলেস্তেদের। এর বিপরীতে হজম করেছে মোটে ২ গোল।

দীর্ঘ ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সবশেষ ২০১১ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা।

আর্জেন্টিনা এদিন লিড পায় কিক-অফের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায়। বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজোর এই গোলটিই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে দ্রুততম।

২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে আরও একটা দারুণ গোল করেন কারিজো। ৬৬ মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন সিলভেত্তি। ডান প্রান্তে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ইন্টার মায়ামির এই তরুণ তারকা।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকোকে। আগামী রোববার (১২ অক্টোবর) একই মাঠে হবে ম্যাচটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা