ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৫৬:৫২ পূর্বাহ্ন
পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন
পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত স্বপনের স্ত্রী মায়া খাতুন ও তার পরিবার।  গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব পাবনা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত স্বপনের স্ত্রী মায়া খাতুন বলেন, ৩ সন্তানের জনক আমার স্বামী স্বপন প্রাং এর সাথে সাঁথিয়া ক্ষেতুপাড়ার সামান্য পাড়ার প্রবাসী মোঃ আরিফের স্ত্রী রত্না খাতুনের সাথে গত ৩-৪ বছর পুর্বে পরকীয়া প্রেমের সর্ম্পক্য গড়ে ওঠে। নিহত স্বপন প্রাং মাঝে মধ্যেই রত্না খাতুনের বাড়িতে যাওয়া আসা করতো।

রত্না খাতুনের চাহিদা পুরন করতে গিয়ে আমার সংসারের সকল দামি জিনিসপত্র বিক্রি করে পরকিয়া প্রেমিকা রত্নাকে দিয়ে আসতো। রত্নার দাবি পুরন করতে গিয়ে আমার সংসার ধ্বংস করে ফেলেছে আমার স্বামী । আমি আমার স্বামীকে তার ৩ সন্তানের ভবিষ্যত নিয়ে অনেক বুঝিয়েছি। এক পর্যায়ে গত ২/৩ মাস আমার স্বামী স্বপন প্রাং,রত্না খাতুনের বাড়িতে যাওয়া-আসা বাদ দিয়েছিল। এ কারনে রত্না আমাকে হুমকি দিয়েছিল তোর সংসার ও স্বামীকে কিভাবে ধ্বংস করতে হয় সে কৌশল আমার জানা আছে।

এরপর গত শনিবার সকালে আমার স্বামী নিহত স্বপন প্রাং কাজের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে যায়। ২দিন খোঁজ না পাওয়ায় গত সোমবার বিকালে পরকিয়া প্রেমিকা রত্না খাতুন আমাকে ফোন করে বলে, স্বপন অসুস্থ্য আপনি দ্রুত আমাদের বাড়িতে চলে আসেন। এরপর পথিমধ্যে জানতে পারি আমার স্বামীর লাশ সাঁথিয়া থানায় রয়েছে। আমি ও আমার পরিবারের লোকজন সাঁথিয়া থানায় গিয়ে আমার স্বামীর মৃতদেহ সনাক্ত করি। আমার স্বামী স্বপনের হাতের রগ কাটা ছিল। তার দেহে অনেক যায়গায় ফোলা জখম ছিল। লাশের গোসল করানোর সময় দেখতে পাই আমার স্বামীর ঘাড় মটকানো ছিল।

মৃত মানুষের ঘাড় যেখানে শক্ত থাকে, সেখানে আমার স্বামীর ঘাড় এদিকে-সেদিক ঘোড়ানো যাচ্ছিল। তাতে আমার সন্দেহ হচ্ছে, আমার স্বামী স্বপনকে শরীরে স্পর্শ কাতর যায়গায় আঘাত করার পর হাতের রগ কেটে ও ঘাড় মটকিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সাঁথিয়া থানা পুলিশের ভুমিকা রহস্যজনক। আমি মামলা করতে চাইলে তারা একটি কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে বিদায় করে দেয়। আমি যখন মামলা করার কথা বলি তখন থানা পুলিশ আমাকে জানায়, অপমৃত্যুর মামলা হয়েছে। পোষ্ট মোর্টেম রির্পোট আসার পর পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

যেখানে একজন মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, পুলিশ সেখানে হত্যা মামলা না নিয়ে, অপমৃত্যুর মামলা দায়ের করেছে। এতে আমি নিশ্চিত পুলিশ আসামীদেরকে রক্ষা করতে কৌশল অবলম্বন করছে। আমি আপনাদের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচারের জন্য প্রশাসনের কাছে জোরদাবি করছি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। সেই সাথে হত্যাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহন ও তাদের গ্রেফতার করেআমার স্বামী হত্যার বিচার দাবি করছি।

আরো একটি তথ্য দিয়ে রাখি, লাশবহনকারী ভ্যান চালক আমাদেরকে জানিয়েছে, আমার স্বামীর লাশ রত্না খাতুনের শয়ন কক্ষের খাটের নিচে ছিল। তারা আমার স্বামীর লাশ গুম করতে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যানে তোলার চেষ্টা করে। একপর্যায়ে লাশ গুম করতে না পেরে, রত্না খাতুনের ঘরের পিছনে আমার স্বামীর লাশ ফেলে রাখে। পুলিশ রত্না খাতুনের ঘরের পিছন থেকে আমার স্বামী স্বপনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

উল্লেখ্য গত শনিবার প্রেমিক স্বপনকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা রত্না খাতুনের বিরুদ্ধে। গত সোমবার বিকালে পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন প্রাং (৪২) পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের খয়েরসুতি গ্রামের মোঃ ইমান আলী প্রাং  এর ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত স্বপনের বড় মেয়ে স্বপ্নাখাতুন, ছোট মেয়ে শ্রাবন্তী ও একমাত্র ছেলে আশিক প্রাং ও নিহত স্বপনের ভাই টিপু প্রাং।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক