ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারী জব্দ নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে

ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:২০:৪৯ অপরাহ্ন
ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগদাহ এলাকার জোবেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় জোবেদ আলীর স্ত্রী জমিরন বেগম (৫৮) থেকে ৭০ পিস এবং তার ছেলে নুর আমিন ভুট্টো থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১২ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।  

অভিযানের সময় জোবেদ আলীর অপর ছেলে ও মাদক কারবারি জামরুল ইসলাম (৪০) পালিয়ে যায়। পরে জব্দকৃত মাদকসহ মা–ছেলেকে থানায় নিয়ে আসে পুলিশ। 

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, এ ঘটনায় পলাতক জামরুল ইসলামসহ মোট তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি