ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:১২:৩২ অপরাহ্ন
গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা টু রহনপুর প্রধান সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় রাস্তার পাশে ড্রেন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে এই সমস্যা বিদ্যমান থাকলেও কোনো সমাধান না হওয়ায় বৃষ্টির পানি জমে রাস্তাটি ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। জমে থাকা পানির কারণে রাস্তার পিচ ও মাটি নরম হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে অটোরিকশা, ভ্যান ও অন্যান্য ছোট যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্রায়শই যানবাহন উল্টে গিয়ে যাত্রী ও চালকরা আহত হচ্ছেন।

অটোরিকশা চালক ওসমান আলী বলেন, “দুই-তিন দিন আগে বৃষ্টির পর রাস্তার পাশের খাদে আমার গাড়ি উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে প্রতিদিনই আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছি।”

একই সুরে কথা বলেন স্থানীয় বাসিন্দা মানিক আলী। তিনি জানান, “রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রায়ই ছোট যানবাহন উল্টে পড়ে দুর্ঘটনা ঘটছে। পথচারীসহ যাত্রীদের দুর্ভোগের কোনো শেষ নেই।” এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সড়কটি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী রাস্তার দুই পাশে স্থায়ী ড্রেন নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, ড্রেন নির্মাণ করা হলে পানি দ্রুত নিষ্কাশন হবে, রাস্তা টেকসই হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কিছুদিন আগে রাস্তাটি আংশিকভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু অতিবৃষ্টির কারণে এটি আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে।” তিনি আরও যোগ করেন, “আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে স্থায়ী সমাধানের অংশ হিসেবে ড্রেন নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।”

তবে, এলাকাবাসী আর আশ্বাসে বিশ্বাসী নন। তারা চান দ্রুততম সময়ের মধ্যে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার