ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:২০:২১ অপরাহ্ন
মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫ মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাদাঁবাজির ঘটনায় পুলিশের অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০ থেকে ৩০ জনের একটি চাঁদাবাজ চক্র বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও বারেকের নেতৃত্বে টিটু ও মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, রাম দা নিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি শুরু করে। চাঁদা দিতে অস্বীকার করায় এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের এক বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

হামলায় পুলিশের এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ এ সময় বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পুলিশ কনস্টেবল সোহাগ ও বাল্কহেডের শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের বাল্কহেডের সুকানি শফিকুল ইসলাম বলেন, নৌপথে আড়াইহাজার উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড নিয়ে তিনি রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। পথে সোনারগাঁ উপজেলার বারদী নুনেরটেকে এলাকায় নৌ চাঁদাবাজরা তার বাল্কহেডটি আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় চাঁদাবাজ চক্র আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ পথে প্রতিদিন নৌ চাঁদাবাজ চক্রের সদস্যরা প্রকাশ্যে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। কোনো নৌযানের শ্রমিক যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে চাঁদবাজ চক্রের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে।

অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে একটি নৌ চাঁদাবাজ চক্র সোনারগাঁয়ের মেঘনা নদীতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল। মঙ্গলবার সকালে এ চক্রের সদস্যরা বিভিন্ন বাল্কহেডে চাঁদা তোলার সময় এক বাল্কহেডের শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করায় তাদের তারা পিটিয়ে আহত করে। 

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি