ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:১৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:১৭:১০ অপরাহ্ন
টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমির উপর গড়ে ওঠা এই অবৈধ কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের পরিবেশ ও স্থানীয়দের জীবনযাপন।

উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় আবাদি জমির উপর স্থাপন করা হয়েছে এই টায়ার দহন কারখানা। কোনো পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলতে থাকা এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক ও মোটরসাইকেলের পরিত্যক্ত টায়ার সংগ্রহ করে আনা হয়। এরপর তা আগুনে গলিয়ে তৈরি করা হয় ফার্নেস অয়েল ও কালি।

স্থানীয়দের অভিযোগ, এই কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য বাতাসে ছড়িয়ে পড়ায় ধান ও ফলগাছ নষ্ট হচ্ছে, গাছের ফুল-ফল ঝরে যাচ্ছে, পুকুরের পানি দূষিত হয়ে মাছ মরছে। দুর্গন্ধের কারণে মাঠে কাজ করাও দুষ্কর হয়ে পড়েছে। অনেক শ্রমিক মাঠে যেতে চান না, ফলে কৃষকেরা বাধ্য হয়ে কম টাকায় জমি বর্গা দিচ্ছেন। কেউ কেউ জানান, দূষিত পানিতে নামলে চর্মরোগ দেখা দিচ্ছে, ফসলের ফলনও কমে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগেও আন্দোলনের মুখে এই কারখানাটি একবার বন্ধ করা হয়েছিল, কিন্তু সম্প্রতি পুনরায় চালু করা হয়েছে। তাদের দাবি, কারখানাটি পরিবেশ, ফসল এবং মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর।

কারখানার ব্যবস্থাপক স্বপন শেখ বলেন, টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল ও কালি তৈরি করা হয়, যা আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। কালি ইটভাটায় বিক্রি করা হয়।

কারখানার অনুমোদন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যারের সঙ্গে কথা বলে অনুমোদনের বিষয়টি জানাতে পারব।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, অবৈধভাবে কারখানা স্থাপনের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড