ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:০১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:০১:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার  ১ সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় মোহাম্মদ আলীকে (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সম্প্রতি গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের মারধর করে এবং গাড়ির ভাঙচুর করে মালামাল লুটপাট করে। এই ঘটনায় অন্তত ৪-৫ জন যাত্রী আহত হন। ডাকাতির পর পরই ভিডিওটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১, তারিখ-০৫/১০/২৫)। মামলার তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায়, বুধবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে আলোচিত ডাকাতি মামলার একজন সন্দিগ্ধ আসামি মোহাম্মদ আলীকে (২১) গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী (২১), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-খামার পাইকোশা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪