ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:৫২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:৫২:০২ অপরাহ্ন
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াগি নামে তিন বিজ্ঞানী। ধাতব-জৈব কাঠামো (Metal–Organic Frameworks বা MOF) উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। 

নোবেল কমিটির ভাষ্যমতে, তারা এমন এক নতুন আণবিক স্থাপত্য (molecular architecture) তৈরি করেছেন, যেখানে ধাতব আয়নগুলো কোণার পাথরের (cornerstones) মতো কাজ করে এবং সেগুলোকে সংযুক্ত করে দীর্ঘ জৈব অণু। এভাবে তৈরি হয় স্ফটিক কাঠামো, যার মধ্যে থাকে অসংখ্য ফাঁপা জায়গা বা গহ্বর। এই ছিদ্রযুক্ত উপাদানগুলোই ধাতব-জৈব কাঠামো বা MOF নামে পরিচিত।

এই কাঠামোগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার মতো কাজ করা সম্ভব। শুধু তা-ই নয়, এসব MOF বৈদ্যুতিক পরিবাহিতা ও নির্দিষ্ট রাসায়নিক পদার্থ শোষণের ক্ষেত্রেও কার্যকর।

নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিংকে বলেন, ধাতব-জৈব কাঠামো একটি বিপ্লবী উদ্ভাবন। এগুলো দিয়ে নতুন বৈশিষ্ট্যের, কাস্টমাইজড উপাদান তৈরি করা সম্ভব, যা বিজ্ঞানের বহু অজানা দরজা খুলে দিয়েছে। 

এই উদ্ভাবন কেবল একাডেমিক গবেষণাতেই নয়, পরিবেশ রক্ষা, জ্বালানি সংরক্ষণ এবং টেকসই প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রসায়নে এখন পর্যন্ত ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ। অপরদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে জম্মানজনক এ পদক জেতেন ফেদ্রিক জোলিয়ট। 

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে । এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা