ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আ. ছালাম দুলালকে (৬২) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ (ময়মনসিংহ) ও র‌্যাব-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ অভিযানে শনিবার (২৫ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকার খিলক্ষেত থানাধীন সামসুল হক মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় খড়ি সংগ্রহ করতে গেলে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি আ. ছালাম দুলাল। ঘটনার পর ৮ মে ভিকটিমের ভাই ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিকে ধরতে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১৪। এরপর র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব জানিয়েছে, অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার