ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত হলো নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:২১:১৩ অপরাহ্ন
রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত হলো নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী চূড়ান্ত হলো নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য
আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের বাধা পেরিয়ে নতুন কুঁড়ি ২০২৫ এর ঢাকা পর্বের অডিশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী। 

৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে এই ১২০ জন শিল্পীকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়।

দেশব্যাপীশিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুনকুঁড়ি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের আলোকে সারা দেশকে ১৯টি অঞ্চলে বিভক্ত করে শুরু হয় প্রাথমিক বাছাই। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার প্রতিযোগীরা রাজশাহী-১ অঞ্চলে এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের প্রতিযোগীরা রাজশাহী-২ অঞ্চলে প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়।

রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ছিল যথাক্রমে রাজশাহী-১ ও রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু। ভেন্যু দুটি থেকে ৪৩৩ জন প্রতিযোগী বিভাগীয় বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। সেখান থেকে ১২টি ইভেন্টের প্রতিটির ক ও খ শাখাতে ৫ জন করে মোট ১২০ জন ঢাকা পর্বের জন্য মনোনীত হয়েছে। এবারের নতুন কুঁড়ির ইভেন্ট গুলো হচ্ছে- অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিকগান, নজরুলসংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত এবং হামদ-না’ত। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা ঢাকায় অন্যান্য বিভাগের নির্বাচিতদের সাথে প্রতিযোগিতা করবে।

রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে বুধবার (৮ অক্টোবর) অডিশনে উপস্থিত ছিলেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত। এসময় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্সহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট