ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মিয়ানমারে উৎসবের ভিড়ে প্যারাগ্লাইডার হামলায় নিহত ৪০

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন
মিয়ানমারে উৎসবের ভিড়ে প্যারাগ্লাইডার হামলায় নিহত ৪০ ছবি: সংগৃহীত
মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক উৎসব ও বিক্ষোভ কর্মসূচী চলাকালে প্যারাগ্লাইডার হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলায় অন্তত বেশ কয়েকটি শিশুসহ ৪০ জন নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছেন। প্রবাসী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট-এর এক মূখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন মতে, গত সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংজুত পূর্ণিমা উৎসব চলছিল। ছুটির দিনের ওই আয়োজনে ক্ষমতাসীন জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ছিল।
 
এ সময় উৎসবের ভিড় লক্ষ্য প্যারাগ্লাইডার  থেকে বোমা ফেলে সেনারা। আয়োজক কমিটির একজন নারী সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বহু মানুষ উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের অংশ নিয়েছিল।
 
ওই নারী আরও জানান, হামলার আগে আয়োজক কমিটি অংশগ্রহণকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করে। ফলে অন্তত এক তৃতীয়াংশ মানুষ পালাতে সক্ষম হন। কিন্তু এর মধ্যে একটি মটরচালিত প্যারাগ্লাইডার ভিড়ের ওপর দিয়ে উড়তে দুটি বোমা ফেলে।
 
তার ভাষ্য, ‘বোমার আঘাতে শিশুরা সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়।’ তিনি জানান, প্যারাগ্লাইডার উড়ে যাওয়ার পর লোকজন দ্রুত হতাহতদের সহায়তায় এগিয়ে আসে। স্থানীয়রা জানান, বোমার আঘাতে ছিন্নভিন্ন হওয়া লাশগুলো চিহ্ণিত করাও কঠিন হয়ে পড়েছে।
 
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই হামলাকে ‘নৃশংস ও জঘন্য’ বলে বর্ণনা করে বলেছে, এটি প্রমাণ করে মিয়ানমারের বেসামরিক জনগণ এখনও গুরুতর বিপদের মুখে রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার