ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারের আয়োজন করল ব্র্যাক ব্যাংক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১১:৪৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১১:৪৩:১৩ অপরাহ্ন
‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারের আয়োজন করল ব্র্যাক ব্যাংক ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক সেমিনারের আয়োজন করল ব্র্যাক ব্যাংক
সম্প্রতি ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।

হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ মে থেকে ১২ মে ২০২৫ অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখারনানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তাঁরা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো সক্ষমতা প্রদর্শন করে চলেছে, এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করেছে। অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, এই আয়োজনের যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২