ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:৫৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:৫৪:৫২ অপরাহ্ন
সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সদর কোম্পানির সদস্যরা।

এই ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে।

শুক্রবার  (৩ অক্টোবর) গভীর রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রায় ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে পার্শ্ববর্তী ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারের অন্তত চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।

এই ডাকাতির একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ৫ অক্টোবর,  যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় র‍্যাবের একটি চৌকস দল অভিযানে নামে। গত ০৬ অক্টোবর, সোমবার বিকাল  সাড়ে ৫টায় র‍্যাব-১২, সদর কোম্পানির আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মোঃ বাবু (৩৪) এবং নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি মোঃ বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অপরাধে বিভিন্ন থানায় ১৫টি এবং সাহার নামে ০৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা