ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:৪৪:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ মোবারক হোসেনকে (৩৫) পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এই হত্যাকাণ্ডের পর থেকে মোবারক পলাতক ছিলেন।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক হোসেন বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার মোঃ ফয়েজ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন বাসের হেলপার ছিলেন। তিনি তার পরিবার নিয়ে বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকায় প্রধান আসামি মোবারক হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাসার পানি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ির মালিক মোবারকের সাথে ফুল মিয়ার কথা কাটাকাটি হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে ফুল মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, এরপর মোবারক ও তার সহযোগীরা মরদেহটি হাসপাতাল থেকে গোপনে নিয়ে এসে বাসার নিচতলায় রেখে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩২, ধারা-৩৯২/৩৪ পেনাল কোড ১৮৬০।

এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে আলোচিত হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক