ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:৩৮:২১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা
লক্ষ্মীপুরের কমলনগরে মো. জাবেদ (২৬) নামের এক যুবক স্ত্রীকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মধ্যচর মার্টিন গ্রামের টুমচরওয়ালাগো বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত জাবেদ ওই এলাকার মৃত হাফিজ উল্লার ছেলে এবং পেশায় একজন গাড়িচালক ছিলেন। তার এক বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংসারের অভাব এবং ঋণের বোঝায় মানসিকভাবে ভেঙে পড়ে জাবেদ আত্মহত্যার পথ বেছে নেন। তবে পরিবারের সদস্যদের কথায় কিছুটা রহস্যের আভাস পাওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী সুমাইয়া বেগম জানান, সোমবার রাত ৯টার দিকে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ঘুম থেকে জেগে তিনি স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে জাবেদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জাবেদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া আরও জানান, দুই বছর আগে ভালোবেসে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু জাবেদের সামান্য আয়ে সংসার চালানো এবং ঋণগ্রস্ত হয়ে পড়ায় তিনি বেশ কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। স্বামীর আকস্মিক মৃত্যুতে এক বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে আহাজারি করছেন সুমাইয়া।

নিহতের মা মেশকাত বেগম জানান, ঘটনার সময় বাড়িতে কেবল জাবেদ ও তার স্ত্রীই ছিলেন। তিনি বলেন, ছেলে জাবেদের সংসারে অভাব ছিল, কিছু ঋণও হয়েছিল। কিন্তু তাই বলে এমন একটি পথ বেছে নেবে, তা ভাবতেও পারিনি। তিনি আরও জানান, কয়েকদিন ধরে তিনি তার মেয়ের বাড়িতে ছিলেন এবং সোমবার রাতেই মোবাইল ফোনে ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন। ছেলের মৃত্যুশোকে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও, পরিবারের সদস্যদের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা থাকায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ