ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৪ অপরাহ্ন
কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালেেএ  সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারীপক্ষের উদ্যোগে ও সেতু’র আয়োজনে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, মিরপুর এবং দৌলতপুর উপজেলার দেড়শতাধিক তরুণ-তরুণী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।

প্রথম পর্বে প্রদর্শিত তথ্যচিত্রে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার প্রকল্পের কার্যক্রম ও ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্লাটফর্মের অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক জেলা পরিবার
পরিকল্পনা অধিদপ্তর, মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, আবু তৈয়ব মোঃ ইউনুস আলী জেলা শিক্ষা অফিসার, মোঃ সুজন রহমান, জেলা
কালচারাল অফিসার, মোঃ শামীম আহম্মেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সদর এবং মোছাঃ তানিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী, তারুণ্যের
কন্ঠস্বর প্লাটফর্ম, কুষ্টিয়া। আরও বক্তব্য রাখেন মোঃ সালাউদ্দীন খান, প্রধান শিক্ষক, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া, মোঃ নাজমুল হোসেন, উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ প্রত্যয় বিন সাফী, প্রতিষ্ঠাতা, রিনিউ আর্থ, মোছাঃ আঁখি সুলতানা, উপজেলা সমন্বয়কারী, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, মিরপুর, কুষ্টিয়া।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী।
পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ করলে তারা সঠিক দিকনির্দেশনা পাবে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তবে সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্প সংশিষ্ট সবার কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি সমাজ
পরিবর্তনে যুবদের অব্যাহত উদ্যোগ প্রত্যাশা করেন এবং ভবিষ্যতেও প্রকল্পটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার সদস্য আশিকুল ইসলাম তপু ও মোছাঃ রিমকি খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতু’র সিনিয়র ব্যবস্থাপক আই.সি.টি সঞ্জয় কুমার বিশ্বাস ও ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের ফেলো মোঃ মিজানুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক