ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৫:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৫:৪২:২৭ অপরাহ্ন
টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না। তাছাড়া এজন্য অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু সরকার যে টিকা দিচ্ছে তা নিরাপদ, হালাল এবং বিনামূল্যে পাওয়া যাচ্ছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

মহাপরিচালক বলেন, টাইফয়েড টিকার জন্য নিবন্ধন জরুরি। নিবন্ধন কতটুকু হলো আর কতটুকু বাকি আছে সে অনুসারে নতুন করে পরিকল্পনা করতে হবে। তাহলেই আমরা সব শিশুকে টিকা কেন্দ্রে আনতে পারব।

সরকারের বড় বড় উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভ‚মিকা স্মরণ করে তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বেশি বেশি প্রচারের জন্য মিডিয়াকর্মীদের প্রতি অনুরোধ জানান। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুন। তিনি বলেন, আমাদের দেশে টাইফয়েডের চিকিৎসায় যে জটিলতা সৃষ্টি হয়েছে তা হচ্ছে এর জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। জীবাণুর এই প্রতিরোধ ক্ষমতার ফলে অনেক ওষুধই কার্যকর হচ্ছে না। আর সে কারণেই টাইফয়েডের টিকা নেওয়া জরুরি হয়ে পড়েছে। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের টিকাদান ক্যাম্পেইনের দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত টাইফয়েড থেকে পরিত্রাণ এবং দ্বিতীয়ত সকল শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। 
তিনি কর্মশালায় সরবরাহ করা তথ্যের বাইরেও এ বিষয়ে বেশি বেশি প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আবদুল মতিন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তৃতা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার