ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৫:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৫:৩৬:৩৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ইউনিসেফের আর্থিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গার্লস গাইড এবং স্কাউট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বিশ্বে ইপিআই কর্মসূচিতে বাংলাদেশ অন্যতম সফল দেশ। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে যে ভয়ের কথাগুলো আসছে তা ছাপিয়ে আমরা সফল হবো। এ বিষয়ে আমরা সচেতন আছি। 

করোনার টিকাদানের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় করোনার টিকাদান বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। টাইফয়েড টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো। এ কাজে গার্লস গাইডও স্কাউটদের মতো স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসবে বলে বিশ্বাস করি। 

তিনি বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের দেশে টাইফয়েড রোগে মৃত্যুবরণকারী ৬৮ শতাংশই ১৫ বছরের কম বয়সী। আমরা যে খোলা খাবারগুলো খেয়ে থাকি সেগুলো সাধারণত অস্বাস্থ্যকর। অজ্ঞতাবশত খাবার প্রস্তুতকারীরাও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছে না। ফলে শিক্ষার্থী ও শিশু-কিশোররা টাইফয়েড রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এমনকি আক্রান্ত ব্যক্তির দ্বারাও টাইফয়েড ছড়িয়ে পড়ে। তাই সকলের অস্বাস্থ্যকর খাবার পরিহার করা দরকার। 

এ সময় তিনি গার্লস গাইডও স্কাউটদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন দ্রæত সম্পন্ন করতে উৎসাহ প্রদান করেন। 

ওরিয়েন্টেশন কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া। 

কর্মশালায়সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী এর সঞ্চালনায়অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, বাংলাদেশ ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চিফ অফ ফিল্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ, জেলা স্কাউটসের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, ইউনিসেফ ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ড. রেজাউর রহমান মিল্টনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার