ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৪৫:২৪ অপরাহ্ন
বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক ছবি: সংগৃহীত
আপনার বাড়ির বাগানেই হয়তো তরতাজা হয়ে বেড়ে উঠছে দু’টি গাছ। তবে কেবল বাগানের শোভা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন। বিশেষ এই দুই গাছের পাতা যে স্বাস্থ্য থেকে রূপের চর্চায় অত্যন্ত কার্যকরী, তা অধিকাংশ চিকিৎসকই স্বীকার করেন। নিমের মতো মস্ত একটি গাছ আর তুলসীর মতো ছোট্ট একটি গাছের পাতা ব্যবহার করে চুলের স্বাস্থ্য উন্নত করতে পারেন আপনি। নিম ও তুলসীর পাতা দিয়ে হেয়ারমাস্ক বানিয়ে মাথায় মাখলে দ্রুত বাড়তে পারে চুলের দৈর্ঘ্য।

তার আগে জেনে নিতে হবে, নিম-তুলসীর এই হেয়ারমাস্ক কেন এত উপকারী—

চুল পড়া, খুশকি, মাথার ত্বকে চুলকানি, এ সব সমস্যার প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে ঘরোয়া উপাদানেই। তেমনই তুলসী ও নিমের যুগলবন্দি প্রাচীন কাল থেকেই ত্বক ও চুলের জন্য কার্যকর ভেষজ। নিম মাথার ত্বকের সংক্রমণ ও খুশকি কমায়, তুলসী চুলের গোড়া মজবুত করে ও দ্রুত চুল গজাতে সাহায্য করে। এই দুই পাতার মিশ্রণের উপকারে মাথার ত্বক পরিপুষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘ চুলের অধিকারী হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু কী ভাবে এমন হেয়ারমাস্ক বানাবেন? নিম এবং তুলসীর পাতা ছাড়া আর কী কী উপকরণ প্রয়োজন পড়বে?

জেনে নিন মাস্কের প্রস্তুতপ্রণালী—

উপকরণ

এক মুঠো টাটকা নিমপাতা

এক মুঠো তুলসীপাতা

৩ টেবিলচামচ নারকেল তেল

১ টেবিলচামচ অ্যালোভেরা জেল

কয়েক ফোঁটা টি ট্রি বা অন্য কোনও এসেনশিয়াল অয়েল

প্রণালী

১. প্রথমে নিম ও তুলসী পাতা ধুয়ে মুছে শুকিয়ে নিন।

২. অল্প জল দিয়ে দু’টি পাতা একসঙ্গে মিশিয়ে বেটে নিন।

৩. এ বার নারকেল তেল গরম করে বাটায় মিশিয়ে দিন।

৪. শেষে অ্যালোভেরা জেল ও এসেনশিয়াল অয়েল যোগ করে মিশ্রণটিকে মসৃণ করে নিন।

এই মিশ্রণ বোতলে রেখে ২–৩ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

ব্যবহারের নিয়ম

চুল আঁচড়ে মাঝে সিঁথি করে নিন। তার পর দু’ভাগে চুলের ফাঁকে ফাঁকে মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে নিন। আলতো হাতে মালিশ করলে বেশি উপকার পাবেন। গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তার পর শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা রেখে হালকা গরম জলে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শেষে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ