ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা

চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:২৪:৪৭ অপরাহ্ন
চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ ছবি: সংগৃহীত
গোড়ালি মচকানোর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১’এ জেতা স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে দলের পক্ষে তৃতীয় গোলটি করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা।
দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পেকে নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন রিয়াল কোচ জাভি আলোন্সো। শনিবার রিয়ালের মাঠ সান্তুয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে চোট পেয়ে ডাগআউটে ফেরেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা। এই ঘটনার দুই মিনিট আগে রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। যা তার ক্যারিয়ারে টানা নবম ম্যাচে গোল করার রেকর্ড।

আন্তর্জাতিক বিরতির আগে রিয়ালের এটাই ছিলো শেষ ম্যাচ। আর ম্যাচটি ৩-১ গোলে জিতে এবারের লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ফিরে পায় মাদ্রিদ জায়ান্টরা।

৮ খেলায় ৭ জয় ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলেছে আলোন্সোর দল। লিগে মাদ্রিদের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর গেটাফের কিপক্ষে।

আর ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে এমবাপ্পের ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজানের বিপক্ষে খেলে তিনদিন পর আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। রিয়াল কোচ জানিয়েছেন, এমবাপের চোটটি আপাতত হালকা হলেও বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪