ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:১৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:১৬:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসক্রিম’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য না থাকায় মোল্লাপাড়া এলাকায় অবস্থিত ডলফিন আইসক্রিম ফ্যাক্টরী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। 

এছাড়া একই এলাকায় অবস্থিত সততা পাকঘর কর্তৃক উৎপাদিত ‘আচার’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণের পূর্বে সকল প্রকার বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়। নতুবা বাজারজাতকরণ দৃষ্টিগোচর হলে পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি