ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০২:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০২:৪১:১০ অপরাহ্ন
রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল ফাইল ফটো
উৎসবের মরশুমে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি হলেই রক্তে প্লেটলেট সংখ্যা হঠাৎ কমে যেতে পারে, যা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। তবে শুধু ডেঙ্গি নয়, অন্য কোনও সংক্রমণ বা রোগের কারণেও প্লেটলেট হ্রাস পেতে পারে। সাধারণত প্রতি মাইক্রোলিটার রক্তে স্বাভাবিকভাবে ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ প্লেটলেট থাকে। প্লেটলেট কমে গেলে শরীরে ইন্টারনাল ব্লিডিং বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। তাই স্বাভাবিক সংখ্যায় প্লেটলেট বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাবারে নিয়মিত কয়েকটি ফল রাখলে রক্তে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ফলগুলি সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, প্রতিদিন দুপুরে খেতে পারেন সেগুলি।

আমলকি হল ভিটামিন সি-এর ভাণ্ডার, যা প্লেটলেট কোষকে শক্তিশালী রাখে। সংক্রমণ বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্লেটলেটকে রক্ষা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে প্লেটলেট ধ্বংসের হার কমে যায় এবং সংখ্যা দ্রুত স্বাভাবিক হয়।

পেঁপে এমন এক ফল, যা প্লেটলেট তৈরিতে কার্যকর। বিশেষ করে পেঁপে পাতার নির্যাস অস্থিমজ্জাকে সক্রিয় করে এবং নতুন প্লেটলেট তৈরিতে সহায়তা করে। এতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

ডালিমও রক্তের স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। এতে প্রচুর আয়রন ও ফোলেট রয়েছে, যা অস্থিমজ্জাকে নতুন রক্তকোষ ও প্লেটলেট তৈরি করতে সাহায্য করে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্লেটলেটকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

প্রতিদিনের খাদ্যতালিকায় এই তিনটি ফল রাখলে শরীরের প্লেটলেট সংখ্যা বজায় রাখা সহজ হয়। বিশেষ করে ডেঙ্গি বা অন্যান্য ভাইরাসজনিত সমস্যায় এগুলি অত্যন্ত কার্যকর। তবে প্রতিটি মানুষের শরীরের অবস্থা আলাদা। তাই প্লেটলেট কমে গেলে শুধুমাত্র ফলের উপর নির্ভর না করে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে রক্তের স্বাভাবিক সংখ্যা বজায় রাখা সহজ। স্বাস্থ্যই সম্পদ- তাই সতর্ক থাকুন এবং নিজের যত্ন নিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক