ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০২:২৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০২:২৫:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির
নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয়বারের মত প্রথম হয়েছে ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দির। দ্বিতীয় হয়েছে হাজিনগর বারোয়ারী দুর্গাপূজা মন্দির। তৃতীয় হয়েছে পানিহারা দুর্গাপূজা মন্দির।

 সোমবার (৬ অক্টোবর)  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার ১১ উপজেলার ৩৩টি পূজামণ্ডপকে প্রথম, দ্বিতীয় ও  তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১১ উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক পবিত্র কুমার প্রামানিক জানান, 'প্রথম হওয়াটা অবশ্যই আনন্দের। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। গত বছরের ন্যায় এই বছর  উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকার করায় ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং গ্রামবাসীর পক্ষ  থেকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।'

কোষাধ্যক্ষ দেবাশীষ মন্ডল টিপু জানান, 'গতবছরের মত এবারও প্রথম হয়ে খুব ভালো লাগছে। এ কৃতিত্ব পূজা কমিটিসহ গ্রামবাসী সকলের। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।'

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, নিয়ামতপুর উপজেলায় এবারে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা, নিরাপত্তা, উৎসব মুখর পরিবেশ, সাজসজ্জার ভিত্তিতে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো নির্বাচন করা হয়েছে। তবে পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তীতে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক