ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এ বার আর এক দেশে হামলা চালাল ইজরায়েলি সেনা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০১:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০১:৫৪:০৬ অপরাহ্ন
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এ বার আর এক দেশে হামলা চালাল ইজরায়েলি সেনা ছবি: সংগৃহীত
সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে আবার হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লার আরও এক শীর্ষনেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

লেবানন সরকারের তরফে সোমবার ইজরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইজরায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজরায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। কিন্তু তা লঙ্ঘন করে নেতানিয়াহুর বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিল জাতিসংঘ। জানিয়েছিল, সংঘর্ষবিরতি চুক্তির পরেও ইজরায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলের তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইজরায়েলি সেনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

উপশহর ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড