ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পবায় হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী রাসেল গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৩৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৩৬:০৭ পূর্বাহ্ন
পবায় হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী রাসেল গ্রেফতার পবায় হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী রাসেল গ্রেফতার
রাজশাহী মহানগরীর পবায় হাফ ডজন মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারী মোঃ রাসেল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় পবা থানাধীন বাগধানী এলাকার তার নিজ বসতবাড়িথেকেগ্রেফতার করা হয়। এ সময় ৮৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৮,৮০০/- টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে , পবা থানাধীন বাগধানী এলাকায় রাসেল তার নিজ বসতবাড়িতে হেরোইন মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন তথ্যের তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৮,৮০০/- টাকা-সহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার রাসেল একজন কুখ্যাত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। এর আগেও সে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। এছাড়াও সে নিজ এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি