ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা'

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০১:৪২:৩৮ পূর্বাহ্ন
অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা' অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা'
মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ প্রাক্তন ওয়াল স্ট্রিট ফিনান্সিয়ার হাওয়ার্ড রুবিন (৭০)-কে গ্রেপ্তার করেছে।

তাঁর বিরুদ্ধে এক দশক ধরে মডেল-সহ একাধিক মহিলাকে 'কমার্শিয়াল যৌন অ্যাক্ট'-এর ফাঁদে ফেলার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এই কর্মকাণ্ড নিউ ইয়র্কের ম্যানহাটনে রুবিনের বিলাসবহুল পেন্টহাউসে চলত, যা একটি 'যৌন অন্ধকূপ'-এ রূপান্তরিত হয়েছিল বলে অভিযোগ।

রুবিনের প্রাক্তন সহকারী জেনিফার পাওয়ার্স (৪৫)-কেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ফেডারেল অভিযোগপত্রে বলা হয়েছে যে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত রুবিন ও পাওয়ার্স যৌন লেনদেনের জন্য মহিলাদের নিয়মিত নিয়োগ করতেন, যেখানে চরম বিকৃত যৌনাচার অন্তর্ভুক্ত ছিল। এই চক্র চালাতে তারা কমপক্ষে ১০ লক্ষ মার্কিন ডলার খরচ করেছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে রুবিন সেন্ট্রাল পার্কের ধারে মেট্রোপলিটন টাওয়ার কন্ডোমিনিয়ামে মাসে ১৮ হাজার ডলার ভাড়ায় একটি বিলাসবহুল পেন্টহাউস ভাড়া নেন। সেখানেই একটি 'সাউন্ডপ্রুফ' ঘর তৈরি করা হয়, যেখানে 'স্ট্র্যাপ ডাউন বেড', শেকল, দড়ি, ধাতব হুক, 'এক্স ক্রস', মুখ ঢাকা মাস্ক, এবং পশু নির্যাতনে ব্যবহৃত কিছু অস্ত্রও ছিল। একটি ইমেল থেকে জানা যায়, পাওয়ার্স লিখেছেন, "ক্রস-এর চার কোণ এবং বেডের চার কোণে শেকল লাগিয়ে রেখেছি। প্রতিটি শেকলের শেষে হাতকড়া। যাতে খুব সহজেই কাউকে বেঁধে ফেলা যায়।"

একজন নির্যাতিতার স্তনের ইমপ্লান্ট নির্যাতনের জেরে উল্টে গিয়েছিল, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। নির্যাতিতাদের শরীরে দীর্ঘস্থায়ী আঘাত ও যন্ত্রণা থাকত। পাওয়ার্স তাদের বরফ বা ক্রিম ব্যবহারের পরামর্শ দিতেন এবং রুবিনের হিংস্র ব্যবহারের জন্য তাদেরই দোষারোপ করতেন। তদন্তকারীরা জানিয়েছেন যে, নির্যাতিতাদের সামাজিক মাধ্যম ও মডেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ্য করা হয়েছিল এবং রুবিনের আগ্রাসী ও হিংস্র যৌন প্রবণতা সম্পর্কে মিথ্যা বা আংশিক তথ্য দেওয়া হত।

বর্তমানে রুবিন পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার জামিন খারিজ হয়েছে। অন্যদিকে, পাওয়ার্স ৮,৫০,০০০ ডলারের বিনিময়ে মুক্তি পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে দু'জনেরই ন্যূনতম ১৫ বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪