ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বগুড়ায় আসামি ছিনতাই: এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০১:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০১:১২:১০ পূর্বাহ্ন
বগুড়ায় আসামি ছিনতাই: এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২ বগুড়ায় আসামি ছিনতাই: এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এসআই মামুনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৪ অক্টোবর) শিবগঞ্জ থানার একটি মামলায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানার ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে পুলিশ ওই ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি