ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

হাত বাড়ালেই মেলে অবৈধ চায়না দুয়ারী জাল

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১২:৫৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:৫৭:১৫ পূর্বাহ্ন
হাত বাড়ালেই মেলে অবৈধ চায়না দুয়ারী জাল হাত বাড়ালেই মেলে অবৈধ চায়না দুয়ারী জাল
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী সাবাই হাট, দেলুয়াবড়ি ও কেশরহাটের বিভিন্ন স্থানে অনেক বাড়িতে তৈরি হচ্ছে সকল প্রকার মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল বলে অভিযোগ উঠেছে। মান্দার সাবাই হাট ও মোহনপুরের কেশর হাটে হাত বাড়ালেই মিলছে এসব জাল। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন মহলকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এসব জাল তৈরি এবং বিক্রি করা হচ্ছে।সচেতন মহলের ভাষ্য,জাল তৈরির কারখানা ও বিক্রি করা দোকানগুলোতে নিয়মিত অভিযান দিলে, এই অবৈধ জালের ব্যবহার নিয়ন্ত্রণ হবে।

জানা গেছে, বর্ষা মৌসুম শুরুতে মান্দার ফকিন্নি নদী ও তানোরের বিলকুমারি বিলসহ বিভিন্ন খাল-বিল নদী-নালায় ঢুকেছে নতুন পানি। বেড়েছে দেশি মাছের আনাগোনা। আর এই সুযোগে অসাধু মৎস্য শিকারিরা নেমেছে এসব মাছ নিধনে। প্রতিদিন স্থানীয় হাট-বাজার গুলোতে বিক্রি হচ্ছে মাছ। বিশেষ করে ছোট মাছ ও পোনা মাছ বিক্রি হচ্ছে বেশি। সাবাই ও কেশরহাট হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারী জাল।

সরেজমিন দেখা গেছে, তানোরের গোকুলমথুরা, দমদমা ব্যবসিকপাড়া, কুঠিপাড়া,হালদারপাড়া,বুরুজসহ বিভিন্ন এলাকায় চায়না দুয়ারী রিং জাল দিয়ে অবাধে বিভিন্ন প্রজাতির ছোট-বড় দেশীয় মাছ শিকার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চায়না দুয়ারি জালে  উপজেলার খাল, বিল, নদী ছেয়ে আছে। এতে মারা পরছে দেশীয় কৈ, শিং, মাগুর, পাবদা, পুঁটি, রুই, কাতলা, মৃগেল ও ঘেন্না মাছের পোনা ডিমসহ ধ্বংস করা হচ্ছে। গত তিন চার বছর ধরে আশংকাজনক হারে এসব চায়না রিং জালের ব্যবহার বেড়েছে। এ জালের ব্যবহার অব্যাহত থাকলে মাছের পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। বছরে দুই একবার নামে মাত্র অভিযান চালায় প্রশাসন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নতুন প্রজন্ম আমিষের চাহিদা পূরন থেকে বঞ্চিত হবে।

সম্প্রতি গত ২৩ আগস্ট শনিবার মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। পৌর এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে ২৭০টি  চায়না রিং জাল জব্দ ও ধ্বংস  করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। 

এছাড়াও জাল ব্যবসায়ী ওয়াসিমকে দুই হাজার টাকা জরিমাণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ