ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

​পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১০:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১০:৩৩:৪৯ অপরাহ্ন
​পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সাথে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস(আইসিআরসি) ঢাকা ডেলিগেশনের ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ম্যানেজার সুভাষ সিনহার নেতৃত্বে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স লিম্ব সেন্টারের একটি প্রতিনিধি দল দেখা করে মতবিনিময় করেছেন।

২৬ মে সোমবার সকালে উপাচার্যের অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। দেশের উত্তরাঞ্চলে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে সচেতনতা ও সেবা প্রদান বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার পাবলিক হেলথ বিভাগের সাথে প্রতিষ্ঠানগুলো আগামীতে কী কী উদ্যোগ নিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিআরপি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সোহানুল নিয়াজ ইমরান ও সমন্বয়কারী মোঃ আমিন আহমেদ, টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের সেন্টার হেড মোহাম্মদ শফিক এবং টিএমএসএস হেলথ সেক্টরের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ কাওসার বিন সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা