ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

রাজশাহীর জনপ্রিয় লেখক মনোরঞ্জন নন্দী আর নেই

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৩:২৯ অপরাহ্ন
রাজশাহীর জনপ্রিয় লেখক মনোরঞ্জন নন্দী আর নেই রাজশাহীর জনপ্রিয় লেখক মনোরঞ্জন নন্দী আর নেই
রাজশাহী বিশিষ্ট লেখক ও খ্যাতিমান নাট্যকার মনোরঞ্জন নন্দী আর নেই।

সোমবার বিকালে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর, মনোরঞ্জন নন্দী রাজশাহীর লেখক ও সাংস্কৃতিক জগতের একজন নন্দিত মানুষ। তাঁর মৃত্যুতে নগরীর সাংস্কৃতিক ও লেখক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মনোরঞ্জন নন্দী দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদপত্রে নিয়মিত কলাম লিখে আসছেন। তাঁর লেখার বিষয়বস্তু সমকালীন রাজনীতি ও মহান মুক্তিযুদ্ধ।

তাছাড়া গল্পকার হিসেবে তিনি খুবই খ্যাতিমান। তিন দশকের বেশি সময় ধরে রাজশাহী বেতারের জন্য নাটক রচনা করে আসছেন। নাটকের সংখ্যা প্রায় চল্লিশ। রাজশাহী বেতার ছাড়াও বহু নাটক ঢাকা, খুলনাসহ অপর কেন্দ্রেও সম্প্রচারিত হয়েছে। দেড় দশক ধরে তিনি রাজশাহী বেতারের প্রথম শ্রেণির নাট্যকার হিসেবে তালিকাভুক্ত। মনোরঞ্জন নন্দীর তিনটি গ্রন্থ পাঠক নন্দিত।

শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গল্পগ্রন্থ 'সবুজ দ্বীপের ইতিকথা' প্রথম প্রকাশ হয় একুশে বইমেলা ২০০৫-এ, দ্বিতীয় গ্রন্থ 'ভালোলাগা ভালবাসা' (উপন্যাস) প্রকাশ হয় একুশে বইমেলা ২০০৭, তৃতীয় গ্রন্থ 'মামার গল্প' (শিশু কিশোর গল্প) প্রকাশ হয় একুশে বইমেলা ২০১০ সালে। মনোরঞ্জন নন্দী ১৯৫৮ সালে পৈত্রিক বাড়ি নাটোরে জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে ছোটবেলা থেকেই রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনা উচ্চমাধ্যমিকের গণ্ডি অতিক্রম না করলেও অধিবিদ্যার জোরে তিনি সুলেখক হয়ে ওঠেন। সমাজের নানা অনিয়ম অসঙ্গতি তাঁকে সবসময় পীড়িত করতো, লেখার বিষয়বস্তুও ছিল তাই। তিনি  তিন দশক রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনে চাকরি করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী বিথীকা নন্দী, দুইপুত্র বিভাস নন্দী মিঠু, পরাগ নন্দী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাতেই নগরীর পঞ্চবটী শ্মশানে তাঁর শেষকৃত্য অথবা ওখানেই তাঁর মায়ের কবরের পাশে কবরস্থ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা