ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পত্নীতলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১০:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১০:২৬:০৩ অপরাহ্ন
পত্নীতলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ পত্নীতলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে ও দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, চকনিরখিন উচ্চ বিদ্যালয়, গগণপুর উচ্চ বিদ্যালয় ও খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয় পাঁচটির সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী ২শ ৮০জন শিক্ষার্থীর মাঝে রবিবার ও সোমবার পৃথক পৃথক ভাবে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উক্ত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক আলী হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সমাসুর রহমান চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, সদস্য সুধীর তির্কী, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোরশেদ আলম, গগণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজেম হোসেন।

বক্তাগণ বলেন আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। তাদের মাঝেই ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আর দুর্নীতি বিরোধী এসব বিভিন্ন স্লোগান সম্পৃক্ত শিক্ষা উপকরণ বিতরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণের মাঝে দুর্নীতি প্রতিরোধের মনোভাব তৈরি করা। নিজ এলাকায় যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম চোখে পড়লে দুদকের হটলাইন-১০৬ ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ২শ ৮০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, পেন হোল্ডার, পানির পট, স্কেল, খাতা, পার্স ইত্যাদি বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি