ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পকেটমার চক্রের ২ নারী সদস্য আটক

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:০৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:০৪:৪৭ অপরাহ্ন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পকেটমার চক্রের ২ নারী সদস্য আটক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পকেটমার চক্রের ২ নারী সদস্য আটক
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে পকেট মারার সময় সংঘবদ্ধ টানা পার্টির ২নারী সদস্যকে আটক করা হয়েছে। 

সোমবার সকালে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পকেটমার চক্র সক্রিয় ছিল। বিশেষ করে টিকিট কাউন্টার ও ফার্মেসিতে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে তারা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। চক্রের সদস্যরা নারী হওয়ায় অনেক সময় অপরাধ করেও পার পেয়ে যেত।

আজ সকালে টিকিট কাটার জন্য রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন ছিল। এ সময় সুযোগ সন্ধানী ২ নারী সদস্য পকেট মারার চেষ্টা করলে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী বিষয়টি টের পান। তিনি দ্রুত এগিয়ে এসে ২ জনকেই হাতেনাতে আটক করেন।

আটককৃত নারীরা মূলত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো রোগী ও স্বজনদের দামী ঔষধপত্র, মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পানির দামে বিক্রি করে দিত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এই আটকের ফলে হাসপাতাল এলাকায় পকেটমারির ঘটনা অনেকটাই কমে আসবে এবং রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের সময় রোগী ও স্বজনদের আরও সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান