ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

চট্টগ্রামে পৌনে ৩লাখ টাকার গাঁজা-সহ ২ মাদক কারবারী আটক

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৬:৪২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৬:৪২:২৬ অপরাহ্ন
চট্টগ্রামে পৌনে ৩লাখ টাকার গাঁজা-সহ ২ মাদক কারবারী আটক চট্টগ্রামে পৌনে ৩লাখ টাকার গাঁজা-সহ ২ মাদক কারবারী আটক
র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন জাহেদ হোসেন (২৩), পিতা- নুর হোসাইন, সাং-জাইদি মোড়া নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আয়েশা আক্তার (৪৪), স্বামী- মৃত উসমান গনি, সাং-কক্সবাজার পাহাড়তলী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার (৫ অক্টোবর) সাড়ে ১০টায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের সাথে থাকা ২টি ব্যাগে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ৫টি বান্ডিলের ভেতর থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক