ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৬:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৬:২৯:২৭ অপরাহ্ন
বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত
বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম, ইউনিসেফের নিউট্রিশন অফিসার মো. শহিদুল হাসান, প্রেসক্লাব সভাপতি রেজাউল হক রানু।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুর-ই-শাদীদ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এবং টাইফয়েড এর ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। বগুড়া সিভিল সার্জন সাংবাদিকদের টিকাদান ক্যাম্পেইন এবং টিকার গুরুত্ব বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জনসাধারণ যাতে কোনো রকম গুজবে বা অপপ্রচারে কর্ণপাত না করে টিকাদানে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন এবং দুর্গম ও টার্গেট গ্রুপকে কীভাবে টিকার আওতায় আনা যায় সে বিষয়ে পরামর্শ কামনা করেন।

বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২