ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি

অবশেষে ‘নতুন’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রেরণা!

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:২১:৪৮ অপরাহ্ন
অবশেষে ‘নতুন’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রেরণা! ছবি: সংগৃহীত
টেলিভিশনের চেনা মুখ প্রেরণা ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সোশ্যাল মিডিয়ারও প্রিয় মুখ। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন, যেন পর্দার বাইরেও তাঁর জীবন একটা চলমান গল্প— হাসি, রোদ, বৃষ্টি, আর কিছু নির্ভেজাল উষ্ণতা। জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে ‘সাংভি’ চরিত্রে আজ যাঁকে সবাই চেনে, সেই প্রেরণার জীবনেও সম্প্রতি জমে উঠেছিল গুঞ্জন— নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি!

বহুদিন ধরেই টেলিপাড়ায় এই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। অভিনেত্রী মুখে কিছু না বললেও, পুজোর সময় তাঁর পোস্ট করা কিছু ছবি যেন আগুনে ঘি ঢেলে দেয়। ছবিগুলিতে প্রেরণার পাশে দেখা গেল এক বিশেষ মানুষকে। কখনও হাসিমুখে সেলফি, কখনও বন্ধুদের সঙ্গে গানে-হাসিতে জমজমাট আড্ডা— আর তাতেই শুরু হয় নানারকম অনুমান। কেউ বললেন, “প্রেমের ইঙ্গিত স্পষ্ট”, কেউ আবার মজা করে লিখলেন, “নতুন শুরু!”

সেই ব্যক্তি আর কেউ নন, শুভজিৎ কুণ্ডু— প্রেরণার মতোই একজন কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তাঁর ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই ১৬ হাজার ছাড়িয়েছে। একসঙ্গে একাধিক রিলস ভিডিওতেও তাঁদের দেখা গিয়েছে। এমনকি, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে— দশমীর সকালে দেবী বরণে প্রেরণার কপালে সিঁদুর ছুঁইয়ে দিচ্ছেন শুভজিৎ। দর্শকদের মনে তখন যেন প্রশ্নটা পাক খেতে শুরু করে— এ কি শুধুই বন্ধুত্ব?

প্রেরণার কেরিয়ারের শুরু থেকেই অভিনয়ের জগতে তাঁর আলাদা জায়গা তৈরি হয়েছে। ‘খুকুমণি হোম ডেলিভারি’-তে কৃতির চরিত্রে নজর কাড়ার পর, তিনি কাজ করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে, কখনও পজিটিভ, কখনও নেগেটিভ ভূমিকায়। আর অভিনয়ের রসদ পেয়েছেন ঘর থেকেই— তাঁর মা-ও একসময় বড়পর্দা ও ছোটপর্দায় ছিলেন পরিচিত মুখ।

তবুও, সমস্ত জল্পনা-আলোচনার শেষে প্রেরণা অবশেষে মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক আবেগভরা পোস্টে তিনি জানালেন নিজের অবস্থান—“ক্লাস সিক্স থেকে যদি আমাদের বন্ধুত্বের হিসেব ধরা যায়, তাহলে প্রায় ২২-২৩ বছর হয়ে গেল। ছোটবেলা থেকে আমাদের হাজারো ছবি, ভিডিও আছে— শুধু তখন Facebook বা Instagram ছিল না, তাই সেগুলো কেউ দেখত না। এখন আছে, তাই হয়তো সবার চোখে পড়ছে। আসলে ছোটবেলার স্কুল বন্ধুদের সঙ্গে আজও আমাদের সম্পর্কটা একেবারে পরিবারের মতো। আনন্দ, দুঃখ, রাগ, মজা— সব ভাগ করে নিয়েছি আমরা। এই সম্পর্কগুলো খুব স্পেশাল, আর সেটাকে ঘিরে যে খবর তৈরি হচ্ছে, সেটা সত্যিই কষ্টদায়ক। অনেকেই বিশ্বাসও করছেন সেই ভুল খবর। অনুরোধ করব— দয়া করে গরম গরম ক্যাপশন দিয়ে খবর বানাবেন না। জানি, এতে ভিউ বাড়ে, কিন্তু সবকিছু কি বিক্রি করতেই হবে? ভবিষ্যতেও প্রচুর ছবি, ভিডিও, রিলস আসবে, আমাদের একসঙ্গে দেখা যাবে— কারণ এটিই আমাদের স্বাভাবিক জীবন, যা ছিল আগেও, থাকবে আগামী দিনেও। আপনি যদি ভুল ভাবতে চান, তাহলে ভাবুন, কিন্তু দয়া করে ফেক নিউজ ছড়াবেন না।”

এই পোস্টে স্পষ্ট প্রেরণার এক ব্যথাও রয়েছে, আবার এক অনন্য আত্মসম্মানও। সম্পর্কের টানাপড়েন নয়, বরং বন্ধুত্বের বন্ধনের গল্প বললেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক