ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

রাজশাহীতে স্ত্রীর করা মামলায় স্বামী কারাগারে, রয়েছে পরকীয়ার অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১০:১৬:১১ অপরাহ্ন
রাজশাহীতে স্ত্রীর করা মামলায় স্বামী কারাগারে, রয়েছে পরকীয়ার অভিযোগ রাজশাহীতে স্ত্রীর করা মামলায় স্বামী কারাগারে, রয়েছে পরকীয়ার অভিযোগ
১৬ বছর সংসার করার পর এবার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। গত ২৪ মে রাতে আরএমপি রাজপাড়া থানায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস চৈতি বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ২৪ মে স্বামী রেজাউর রহমান শুভকে গ্রেফতার করে থানা পুলিশ। শুভকে গ্রেফতারের পর বেরিয়ে আসে নানা অপকর্মের তথ্য।

সোমবার (২৬ মে) রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে রাত ৮ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপকর্মের নানা তথ্য ভুক্তভোগী স্ত্রী জান্নাতুল ফেরদৌস চৈতি। এসময় তিনি দাবী করেন, র‍্যাব -৫ এর সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে আতাত করে একটি কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদ সাগরকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়েছে শুভ। যৌতুকের টাকার জন্য শুভ তার (স্ত্রী'র) উপর প্রতিনিয়ত নির্যাতন করতেন। বাবার বাড়ী থেকে পর্যাপ্ত টাকা এনে দিলেও তার মন সন্তষ্ট করতে পারেতেন না । শুভ রাজশাহীর উপশহর এলাকার বজলুর ড্রাইভারের মেয়ে নীলার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। তার দাবি দীর্ঘ কয়েক বছর শুভ স্ত্রী ও কন্যা সন্তানের কোন প্রকার ভরন পোষন দিতেন না।

পরকীয়ার বিষয়টি জানাজানি হলে শুভ স্ত্রীর উপর আরও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। পরে পরকিয়া প্রেমিকা নীলাকেও বারবার নিষেধ করেছেন, তাতেও কোন কাজ হয়নি। অবশেষে সেই রোষানলে পড়ে নীলার নিরিহ স্বামী (শিক্ষক) মজনু আহমেদ সাগর কে পরিকল্পনা করে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠান। এঘটনায় র‍্যাব সদস্য মোস্তাফিজ ও শুভ'র কথাপোকথন শুনতে পেয়েছিলেন চৈতি। বিষয়টি নিয়ে স্ত্রীকে ব্যাপক মারধর করেন এবং জীবন নাশের হুমকি দেন শুভ। পরে পিতাকে গুলি করে মেরে ফেলবে বলে প্রতিনিয়তই ভয়-ভীতি ও হুমকি দিত। এমনটায় অভিযোগ করেন চৈতি। এমনকি কাপড়ের ওয়ারড্রবের ভিতরে আগ্নেয়াস্ত্র ও বুলেট রাখতেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা জানান ভুক্তভোগী স্ত্রী চৈতি।

এব্যাপারে পরকিয়া প্রেমিকা নীলার নাম্বারে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি। তবে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর ব্যাপার নিয়ে র‍্যাব সদস্য মুস্তাফিজুর রহমানের সরকারি নাম্বারে ফোন দিলে কথা অন্য একজনের সাথে। তিনি জানান, বর্তমানে মোস্তাফিজুর এখানে এখন নেই, তার বদলি হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন