ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:০৬:৪৬ অপরাহ্ন
গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩ ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার আইডিএফের বোমায় গাজায় নিহত হয়েছেন ৬৩ জন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল— এতে নিহত হয়েছেন অন্তত ৬৩ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিতের মুক্তি নিশ্চিতে গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, সেই পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে বৈঠক শুরু হচ্ছে মিসরের রাজধানী কায়রোতে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইসরায়েল, এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এবং হামাসের প্রতিনিধিদের গতকাল রোববার কায়রোতে পৌঁছেও গেছেন। কিন্তু এসব সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ।

এক বিবৃতিতে ইসরায়েরের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির জানিয়েছেন, কায়রোর বৈঠক যদি ব্যর্থ হয়— তাহলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারটি। ইসরায়েলের সরকারের মুখাপাত্র শোশ বেদ্রোসিয়ান গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, কায়রোতে বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন।

একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, “আমি প্রত্যাশা করব— প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।” সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি