ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:৫০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:০৮:২০ অপরাহ্ন
নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ফাইল ফটো
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা এলাকায় যাচ্ছিল। পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ