ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

​তানোরে ইউপি কৃষক দলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১০:০৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১০:০৫:৫৫ অপরাহ্ন
​তানোরে  ইউপি কৃষক দলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ​তানোরে ইউপি কৃষক দলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) কৃষক দলের আহবায়ক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ,তালন্দ ইউপি বিএনপির কতিপয় নেতারা আর্থিক সুবিধার বিনিময়ে গোপণে ইউপি কৃষক দলের আহবায়ক (পকেট) কমিটি গঠন করেছেন।

এদিকে আহবায়ক কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে ইউপি বিএনপি এবং সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে,বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি। তৃণমুলের ভাষ্য, কথিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে হবে।তা না হলে চাপিয়ে দেয়া কথিত কমিটি গঠনকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে তৃনমুলের নেতাকর্মীরা শঙ্কিত হয়ে পড়েছে।

তালন্দ ইউপির ৯ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজ্জাদ দেওয়ান সাজা জানান, গত ২৪মে শনিবার নেতাকর্মীরা বগুড়ায় বিএনপির তারুণ্য সমাবেশে যোগ দিয়েছিলেন। অথচ এদিন সন্ধ্যায় তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ও উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দিন মিঠু, নেতাকর্মীদের উপেক্ষা করে গোপণে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা বন্ধ করে ইউপি কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণার চেষ্টা করেন। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে কমিটি ঘোষণা না করেই তারা ফিরে যায়। কিন্ত্ত পরদিন সেই কমিটি ঘোষণা করেন। সাজা আরো বলেন,এই কমিটি বিলুপ্ত করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে হবে, নইলে তারা এই কমিটিকে ইউপিতে অবাঞ্ছিত ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে কর্মসূচি  ঘোষনা করবেন।

প্রসঙ্গত,গত ২৪মে শনিবার সন্ধ্যায় নজরুল ইসলামকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং গোলাম রাব্বানিকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ৫ নম্বর তালন্দ ইউনিয়ন (ইউপি) কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন (মিঠু), যুগা-আহ্বায়ক বিএম আহম্মেদ এবং সদস্য সচিব মোতালেব হোসেন। এদিন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে ইউপি কৃষকদলের কমিটি প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে। 

এবিষয়ে উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দিন মিঠু এসব অভিযোগ অস্বীকার করে বলেন,ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে লালপুর বাজারে ইউপি বিএনপির দলীয় কার্যালয়ে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান