ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

বন্যায় বিপর্যস্ত নেপালে মৃত ৫১ জন

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৩:৩৪:৫৬ অপরাহ্ন
বন্যায় বিপর্যস্ত নেপালে মৃত ৫১ জন ছবি: সংগৃহীত
সপ্তাহান্তে ভারী বৃষ্টি, ধসে বিপর্যস্ত নেপাল। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তার জেরে প্রাণ হারিয়েছেন ৫১ জন। রাস্তায় নতুন করে যাতে ধস না নামে, তাই যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে প্রশাসন। নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহ কয়েক আগেই নেপালে আন্দোলনের পথে নেমেছিল যুবসমাজ। তার জেরে হিংসায় প্রাণহানি ঘটে। সেই পরিস্থিতি শান্ত হতে না হতেই ভারী বৃষ্টি, ধসে বিপর্যস্ত নেপাল।

শনিবার রাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ওই দিন থেকেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। এখনও থামেনি। তার জেরে ধস নেমেছে বহু এলাকায়। রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। বাগমতী, পূর্ব রাপ্তি নদীর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। ওই সব অঞ্চল থেকে মানুষজনকে সরানো হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র কালিদাস ধৌবাজি জানিয়েছেন, কোশি প্রদেশের ইলাম জেলাতেই বন্যা পরিস্থিতির কারণে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। ঘরছাড়া বহু মানুষ। ভেঙে পড়েছে সড়ক, সেতুর মতো পরিকাঠামো। ধস নেমে নতুন করে যাতে রাস্তা ভেঙে না পড়ে, তাই রাজধানী কাঠমাণ্ডুতে গাড়ি প্রবেশ এবং সেখান থেকে বার হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নেপালের সবচেয়ে বড় উৎসব হল ‘দশহরা’ বা ‘দশাই’। দশমীর দিন ওই উৎসব পালনের জন্য ঘরে ফেরেন বহু মানুষ। এই দুর্যোগের কারণে তাঁরা আটকে পড়েছেন নেপালে। কাজের জায়গায় ফিরতে পারেননি। ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে পড়েছে। বিমান পরিষেবাও ব্যাহত। এর ফলে নেপালে পর্যটকেরাও আটকে পড়েছেন।

নেপালের পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘‘নেপালে ভারী বৃষ্টিতে প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। এই কঠিন সময়ে আমরা নেপালের মানুষ এবং সরকারের পাশে রয়েছি। প্রতিবেশী হিসেবে যা প্রয়োজনীয়, সব রকম সাহায্য করতে প্রস্তুত ভারত।’’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ